আবহাওয়া খারাপ থাকার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে প্রায় সাত হাজার যাত্রী আটকা পড়েছিল। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ছিল যাত্রীদের। হঠাৎ ঘটল বিপত্তি।

৩৮ বছর বয়সি এক ব্রিটিশ নাগরিক আক্রমণ করে বসলেন সেখানে দায়িত্বপালনরত পুলিশ সদস্যের ওপর। পোল্যান্ডের গায়ক সিউয়েস্তা ইভার আপলোড করা একটি ভিডিওচিত্রে দেখা যায়, ওই লোক খালি হাতেই পুলিশের ওপর আক্রমণ করেন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন পুলিশ সদস্যরা।

পুলিশের একজন মুখপাত্র জানান, হামলাকারী ওই ব্রিটিশ নাগরিক চিৎকার করে বলছিলেন, ‘আমি ব্রিটিশ নাগরিক।’ হামলাকারী ব্রিটিশ নাগরিক তার স্ত্রীকে নিয়ে চিন্তিত ছিলেন। তার স্ত্রী অসুস্থ ছিলেন।

রাতের ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় সাত হাজার যাত্রী আকটা পড়েছিল। এ কারণেই যাত্রীদের মেজাজ ভালো ছিল না বলে জানান বিমানবন্দরের একজন কর্মকর্তা। এ সময় বাঁশির শব্দ শুনে যাত্রীদের মধ্যে বিরক্তি ও ক্ষোভ দেখা গিয়েছিল। এ সময় প্রচণ্ড রেগে গিয়ে ওই ব্রিটিশ নাগরিক সেখানে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো সম্পর্ক নেই। শুক্রবার রাতে ফ্লাইট বাতিল হওয়ার পর যাত্রীরা আটকা পড়েছিল। পুলিশ যাত্রীদের শান্ত থাকার অনুরোধ করে। এ সময় একজন ব্রিটিশ নাগরিক হঠাৎ ক্ষেপে গিয়ে বিমানবন্দরের কর্মীর ওপর হামলা করেন। বিমানবন্দরের কর্মী ও ওই যাত্রী সামান্য আহত হয়েছেন। এ বিষয়ে ওই যাত্রীর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

জেড