ব্রিটেনের জনসাধারণের ওপর পুলিশ নজরদারি শুরু করে বলে জানিয়েছেন লন্ডনের মেয়র বোরিস জনসন।  তিনি বলেন, সন্ত্রাস-বিরোধী বাহিনী এ নজরদারির পাশাপাশি উগ্রপন্থিদের তালিকা তৈরির কাজ চলছে।

মেয়র জনসনকে উদ্ধৃত করে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানায়, লন্ডন মেট্রোপলিটন এলাকায় প্রত্যহ ‘হাজারো ‍অভিযান’ পরিচালনা করে নিরাপত্তা বাহিনী।

জনসন বলেন, কম করে হলেও অন্তত কয়েক হাজার লোক নিয়মিত নিরাপত্তা বাহিনীর পর্যবেক্ষণে থাকেন।

সন্ত্রাসবাদী পরিকল্পনার অভিযোগে চলতি সপ্তাহের শুরুতে ৫ তরুণকে আটক করে ব্রিটিশ নিরাপত্তা বাহিনী। তারা এখনও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে। এছাড়া, আরও বেশ কিছু সন্দেহভাজন নাগরিকের ব্যাপারে গভীর অনুসন্ধান কার্যক্রম চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্যের একটি সরকারি সূত্র জানায়, চলতি সপ্তাহের শুরুতে যে তরুণদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজন সিরিয়া ফেরতও রয়েছেন। পুলিশ ওই ব্যক্তিদের সঙ্গে সন্ত্রাসী সংগঠন আইএসের সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখছে।
একে