মঙ্গলবার মালয়েশিয়ার মধ্যাঞ্চলীয় সেলানগড় রাজ্যের একটি রেস্তোরাঁয় হ্যান্ড গ্রেনেড হামলায় ৮ জন আহত হয়েছে। পুলিশ জানায়, ব্যবসা সংক্রান্ত বিরোধের কারণে এ হামলা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজ্যের পুলিশ উপপ্রধান আব্দুল রহিম জাফর জানিয়েছেন, পুচং শহরের ব্যস্ত এলাকার মোভিদা রেস্তোরাঁয় এ হামলা চালানো হয়। তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে সেখানে হ্যান্ড গ্রেনেড হামলায় ৮ জন আহত হয়। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর।’’
আব্দুল রহিম জানান, প্রাথমিক তদন্তে এ কথা জানা গেছে , হামলাকারী একটি বিশেষ যুগলকে লক্ষ্য করেই ঐ গ্রেনেড নিক্ষেপ করেছিল।
উল্লেখ্য, ২০১৪ সালে একই ধরণের এক হামলায় ১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছিল। আহতদের মধ্যে সিঙ্গাপুরীয়, থাই ও চীনা পর্যটক ছিল।





