যুক্তরাজ্যে প্রতি বছর ১০জনের মধ্যে ১জন বা তারও বেশি পুরুষ ধর্ষণের শিকার হচ্ছেন। বুধবার প্রকাশিত এক সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। তাই এবার পুরুষ নির্যাতন ঠেকাতে বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে ব্রিটিশ সরকার।
ওই পরিসংখ্যানে উল্লেখ করা হয়,গত বছর ব্রিটেনের ২১৬৪ জন পুরুষ ধর্ষণ ও নানা রকম যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ১৩ বছরের শিশু থেকে শুরু করে বেশি বয়সীরাও রয়েছেন।
পুরুষদের বিরুদ্ধে যৌন নির্যাতন ঠেকাতে ব্রিটিশ সরকার আগামী অর্থ বছরে ৫ লাখ ইউরো বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এসব অর্থ সোস্যাল কাউন্সিলিং,পরামর্শ এবং ধর্ষিত পুরুষদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানা গেছে।
বুধবার এক ঘোষণায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়,ধর্ষণ এবং যৌন সহিংসতার শিকার পুরুষেরা এখন থেকে নজিরবিহীন সহায়তা পাবেন। মন্ত্রী ডেমিয়েন গ্রিন বলেন,আমরা অবশ্যই সকল নির্যাতিত পুরুষকে সহায়তা করবো।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
আন্তর্জাতিক
বছরে ১০জনের মধ্যে ১জন পুরুষ ধর্ষণের শিকার!
যুক্তরাজ্যে প্রতি বছর ১০জনের মধ্যে ১জন বা তারও বেশি পুরুষ ধর্ষণের শিকার হচ্ছেন। বুধবার প্রকাশিত এক সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। তাই এবার পুরুষ নির্যাতন ঠেকাতে





