ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ১৪২ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। জার্মানির ওই বিমানটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আল্পস পর্বত এলাকায় বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ। খবর রয়টার্স ও আল জাজিরার।

জার্মানির বিমান সংস্থা লুফথানসার অঙ্গসংগঠন জার্মানউয়িংসের 'এয়ারবাস এ-৩২০' নামের এই বিমানটির যাত্রী ও ক্রুদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে, ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস এক বিবৃতিতে সব যাত্রী ও ক্রুর নিহত হওয়ার আশংকা প্রকাশ করেছেন।

জানা গেছে, বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডুর্ফে যাচ্ছিল। পথে ফ্রান্সের দক্ষিণাঞ্ছলে আল্পস পর্বতে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। বিমানটি বিধ্বস্ত হয়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বার্সেলোন্নেট্টে শহরের নিকট।

বিমানটি ২৪ বছরের পুরনো। ১৯৯১ সাল থেকে বিমানটি সেবা দিয়ে আসছিল।

এমএ