ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে সোমবার সকালে ইরাকি গাড়ি বহরে সশস্ত্র হামলায় ২৩ বন্দি নিহত হয়েছে। গাড়িবহরে বন্দিদের বহন করা হচ্ছিল। সরকারি কর্মকর্তারা একথা জানান।

পুলিশ ক্যাপ্টেন ও বাবিল প্রদেশের হাশিমিয়াহ শহরের একটি হাসপাতালের এক চিকিৎসক জানান, এ সংঘর্ষে সাত বন্দুকধারী নিহত হয়। বন্দিরা কিভাবে মারা যায় তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। সূত্র: বিএসএস

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ