দুর্নীতির মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকে ১২ বছর কারাদণ্ড ও ২১০ মিলিয়ন (২১ কোটি) রিংগিত জরিমানা করেছে আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) নাজিবের বিরুদ্ধে আনা ৭ অভিযোগের প্রত্যেকটিতেই অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।
কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মো: নাজিম মোহাম্মদ গাজ্জালি মামলার রায় ঘোষণা করতে গিয়ে বলেন, মামলার সব তথ্যপ্রমাণ বিচার করে দেখা গেছে, প্রসিকিউশন তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।
এই মামলায় বিশ্বাসভঙ্গ, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহারসহ ৭ ধরনের অভিযোগ আনা হয়েছিল নাজিব রাজাকের বিরুদ্ধে।
দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে মামলার শুনানিতে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
এমবি





