মিশরে অবনতিশীল অর্থনীতি পুনরুদ্ধারে জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহারের ফলে প্রাকৃতিক গ্যাস, তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাওয়ায় মন্দাক্রান্ত এই দেশের পর্যবেক্ষক ও অর্থনীতিবিদদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।
কয়েকজন অর্থনীতিবিদের অভিমত হচ্ছে মজুরি না বাড়িয়ে ভর্তুকি তুলে নেয়া হলে গরীবদের জন্য সর্বনাশ ডেকে আনবে। তবে অন্যদের মতে, মৃত প্রায় অর্থনীতি পুনরুদ্ধারের জন্য এ ধরনের সার্জারী বা কষ্টদায়ক চিকিৎসার মতো পদক্ষেপের প্রয়োজন ছিল।
প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব বলেন, এই মূল্য বৃদ্ধি হচ্ছে এ বছরের মধ্যে ভর্তুকি সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়ার সরকারি পরিকল্পনারই অংশ। মিশরে ইতোমধ্যে তেলের উপর ভর্তুকি প্রত্যাহার শুরু হওয়ায় পণ্য মূল্য ৭৮ শতাংশ বৃদ্ধি হয়েছে। এছাড়া কতিপয় শিল্পে প্রাকৃতিক গ্যাসের ভর্তুকি তুলে নেয়ায় সংশ্লিষ্ট পণ্যমূল্য বৃদ্ধির হার হচ্ছে ৩০ থেকে ৭০ শতাংশ।
সরকার বিদ্যুতের দাম বাড়ালেও মূল্য বৃদ্ধির ক্ষেত্রে তা তেমন প্রভাব ফেলেনি। অবশ্য এ ঘটনাকে অনুল্লেখযোগ্য হিসেবে অভিহিত করা হয়েছে।
সাদাত একাডেমীর অর্থনীতি বিভাগের প্রধান ইহাব আল-দেশৌকি বলেন, ভর্তুকি হ্রাস বা প্রত্যাহারের প্রয়োজন ছিল। তবে মজুরি না বাড়িয়ে এ ধরনের পদক্ষেপ গরীবদের জন্য সর্বনাশের কারণ হবে এবং মধ্যবিত্ত শ্রেণীকে দরিদ্র্যের সীমায় ঠেলে দেবে।
তেলমন্ত্রী শেরীফ ইসমায়েল বলেন, নতুন অর্থ বছরের বাজেট ঘাটতি মোকাবেলার লক্ষ্যে মূল্য বৃদ্ধির এই পদক্ষেপ নেয়া হয়েছে। সূত্র: বিএসএস
ঢাকা, ০৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ
আন্তর্জাতিক
মিশরের অর্থনীতি চরম অবনতিশীল
মিশরে অবনতিশীল অর্থনীতি পুনরুদ্ধারে জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহারের ফলে প্রাকৃতিক গ্যাস, তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাওয়ায় মন্দাক্রান্ত এই দেশের পর্যবেক্ষক ও অর্থনীতিবিদদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে





