মঙ্গলবার (২৯ মার্চ) তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে এ ঘটনা ঘটে।
দেশটির সম্প্রচার মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বেনি ব্র্যাকের পথে কালো পোশাকের এক বন্দুকধারীকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী প্রথমে অ্যাপার্টমেন্টের বারান্দা, তারপর রাস্তায় একটি গাড়িতে লোকদের উপর গুলি চালায়।
স্থানীয় অ্যাম্বুলেন্সের মুখপাত্র জাকি হেলার বলেন, হামলাকারীকে হত্যা করা হয়েছে। তবে তাকে কে গুলি করেছে তা স্পষ্ট করে জানা যায়নি।
এদিকে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনের নাগরিক।
প্রসঙ্গত, গত এক সপ্তাহ আগে এক হামলায় ইসরায়েলে চারজন মারা যান। এর পর নিরাপত্তা জোরদার করা হলেও সম্প্রতি ইসরায়েলে এ ধরনের ঘটনা বেড়ে যাওয়া বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
এইচএন





