যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। কানসাসের উইচিটা বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই দিন সকাল ১০টার দিকে বিমানটি উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পতিত হয়। বিমানটিতে ত্রুটি দেখা দেওয়ায় দ্রুত রানওয়েতে ফেরার চেষ্টা করে। এ সময় বিমানটি বিমানবন্দরের একটি ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়।

অগ্নিনির্বাপক কর্মকর্তা রন ব্লাকওয়েল জানান, দুর্ঘটনার পর প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী লক্ষ্য করা যায়। চারজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধা্র অভিযান চলছে বলেও জানান তিনি।

ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসনের মুখপাত্র টনি মলিনারো স্থানীয় গণমাধ্যমকে জানান, বিমানটি রানওয়েতে ফেরার সময় বিধ্বস্ত হয়। সূত্র: বিবিসি।

এএইচ