ইরাকের তিরকিতে নিরাপত্তাবাহিনী এবং সুন্নী বিদ্রোহী গোষ্ঠী 'ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দি লিভেন্ট'(আইএসআইএস)-এর মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর, বিবিসি'র।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শহরটিতে বিমান হামলা চালানো হয়েছে। হামলায় সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্রাসাদ আঘাতপ্রাপ্ত হয়।
বিবিসি'কে স্থানীয় একজন ব্যক্তি জানান, পাল্টা হামলা চালিয়ে সুন্নী বিদ্রোহীরা ইতোমধ্যে সামরিক বাহিনীর একটি ঘাটির আংশিক দখল করে নিয়েছে। তবে ইরাকের নিরপত্তা বাহিনী এ কথা অস্বীকার করেছে।
আইএসআইএস- তথাকথিত রাষ্ট্র প্রতিষ্ঠা করার ঘোষণা দেওয়ার পর নতুন অভিযান চালায় ইরাকের নিরাপত্তানিবাহিনী।
গত ১১ জুন তিরকিত দখল করে বিদ্রোহী সংগঠন আইএসআইএস। সম্প্রতি ইরাকের উত্তর ও পশ্চিমের বড় একটি অংশ দখল করে নিয়েছে আইএসআইএস। এসব এলাকায় প্রায়ই সরকারি বাহিনীর সাথে তাদের সংঘাত হচ্ছে।
৩০ জুন (টাইমনিউজবিডি.কম) //টিআই





