আফগানিস্তানে দায়িত্ব পালনকালে এক মার্কিন সেনা নিহত হয়েছে বলে শনিবার জানিয়েছে ন্যাটো। তবে কী কারণে ওই মার্কিন সেনা নিহত হয়েছেন তা জানা যায়নি। এমনকি কোন বিদ্রোহী গ্রুপও এহামলার দায়িত্ব স্বীকার করেনি।

এই নিয়ে চলতি বছর ১০ মার্কিন সেনা প্রাণ হারালো। গত বছর এ সংখ্যা ছিল ১২। এর আগে গত মাসে তালেবানের হামলায় দুই মর্কিন সৈন্য নিহত হয়েছেন।

যদিও আফগান সরকার ও যুক্তরাষ্ট্র নিত্যদিনই বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। আফগানিস্তানে বর্তমানে ১৪ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।

এবিসিদ্দিক