আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের প্লানোর শহরের এক বাড়িতে রবিবার সন্ধ্যায় ভয়াবহ গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্টি চলার সময় ওই বাড়িতে এক ব্যক্তি হাজির হয়ে বাইরে এক নারীর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তর্কাতর্কির এক পর্যায়ে ওই নারী বাড়ির ভিতরে চলে গেলে আগন্তুক ব্যক্তি একটি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করে গুলি করতে শুরু করে।
প্রত্যক্ষদর্শী ক্রিস্টাল সাগ বলেছেন, তিনি দেখেন একজন নারী  ও পুরুষ বাড়িটির বাইরে ঝগড়া করছিল। এরপরই নারীটি সেখান থেকে চলে যায়। পুরুষটি তখন একটি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে নারীটিকে অনুসরণ করে। এরপরই গোলাগুলির শব্দ শুনতে পাই।
এমএ