যুক্তরাজ্যের একটি হাসপাতালে বিষ প্রয়োগে ৩ রোগীকে হত্যার দায়ে এক পুরুষ নার্সকে অভিযুক্ত করা হয়েছে। তিনি ওই রোগীদের ওপর দূষিত চিকিৎসা সামগ্রী ব্যবহার করায় তাদের দেহে বিষক্রিয়া দেখা দেয়।
শনিবার পুলিশ জানায়, ২০১১ সালের জুন ও জুলাই মাসে উত্তরপশ্চিম ইংল্যাণ্ডের ম্যানচেষ্টারের কাছে স্টকপোর্টের স্টেপিং হিল হাসপাতালে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৮ রোগী মারা গেছেন।
ওই ৮ রোগীর মধ্যে ট্রেসি আর্ডেন (৪৪), আর্নল্ড লাঙ্কাস্টার (৭১) ও ডেরেক ওয়েআভারকে (৮৩) হত্যার দায়ে ২ সন্তানের জনক ৪৮ বছর বয়সী ভিক্টরিনো চুয়াকে অভিযুক্ত করা হয়েছে।
তার বিরুদ্ধে রোগীর দেহে ইচ্ছাকৃতভাবে মারাত্মক ক্ষতি করার একটি, রোগীর দেহের ক্ষতি করার চেষ্টার ২২টি ও রোগীর দেহে বিষ প্রয়োগের ৮টি অভিযোগও আনা হয়েছে।
বৃহত্তর ম্যানচেষ্টার পুলিশের সহকারী প্রধান কন্সটেবল স্টিভ হেইউড বলেন, ‘আমরা ইচ্ছাকৃতভাবে যাদের হত্যা করা হচ্ছে ও তাদের পরিবারের সদস্যদের কথা চিন্তা করছি।’ সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
জীবনরক্ষাকারী যখন যমদূতের ভূমিকায়!
যুক্তরাজ্যের একটি হাসপাতালে বিষ প্রয়োগে ৩ রোগীকে হত্যার দায়ে এক পুরুষ নার্সকে অভিযুক্ত করা হয়েছে। তিনি ওই রোগীদের ওপর দূষিত চিকিৎসা সামগ্রী ব্যবহার





