ইরাকে অন্তত ২৫৫ জন সুন্নী বন্দীকে হত্যা করেছে দেশটির সরকারি মিলিশিয়ারা। গত তিন দিনে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
ইরাকের সুন্নি বিদ্রোহী গোষ্ঠি ইসলামি স্টেট ইন ইরাক এন্ড দা লেভান্তের (আইএসআইএল) হামলার বদলা নিতেই সরকারি সেনারা এসব হত্যার ঘটনা ঘটিয়েছে। ইরাকে বন্দিদের সিংহভাগই হচ্ছে সুন্নি। সেনাবাহিনী এবং মিলিশিয়াদের অধিকাংশই হচ্ছেন শিয়া। ইরাকি সেনারা অগ্রসরমান আইসিস সেনাদের হাতে পরাজিত হয়ে পালিয়ে আসার সময় এসব হত্যার ঘটনা ঘটায়।
ইরাকের ছয়টি স্থানে যথা মসুল, তাল আফরা, বাকুবা, জুমরাখ, রাওয়া ও হিলিতে এসব লোমহর্ষক হত্যার ঘটনাগুলো ঘটেছে।
হিউমেন রাইটস ওয়াচ এক বিবৃতিতে এসব হত্যাকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘণ হিসেবে উল্লেখ করে বলে,‘বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ড যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের এক দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা আইসিসের ওপর প্রতিশো্ধ নিতেই এসব হত্যার ঘটনা ঘটিয়েছে।
উল্লেখ্য, গত মাসে উত্তর-পশ্চিম ইরাকের বিরাট অংশ দখল করে নেয় চরমপন্থি আইসিস। যেসব এলাকা তাদের নিজস্ব আইন চালূ করেছে সুন্নি বিদ্রোহীরা।
এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্য শাখার উপ পরিচালক জো স্টর্ক বলেছেন, ‘আইসিসের ভয়াবহ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী যখন নিন্দার ঝড় বয়ে যাচ্ছে তখন ইরাকের সরকার এবং সরকারপন্থি বাহিনীর লোকজনের হাতে সংগঠিত এসব হত্যার ঘটনায় আমরা চো্খ বন্ধ করে থাকতে পারছি না।’ তিনি ইরাকের আধা সামরিক বাহিনীর হাতে সংগঠিত এসব হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। সূত্র: বিবিসি
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ
আন্তর্জাতিক
ইরাকে ২৫৫ সুন্নী বন্দীকে হত্যা
ইরাকে অন্তত ২৫৫ জন সুন্নী বন্দীকে হত্যা করেছে দেশটির সরকারি মিলিশিয়ারা। গত তিন দিনে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি





