দু'দিকে দুটো কলা গাছের গুঁড়ি। মাঝখানে শক্তপোক্ত করে বাধা হয়েছে গরু। গরুর মুখ বাঁধা যাতে আওয়াজ না করতে পারে। ঘাড় ঘুরিয়ে ছিঁড়ে ফেলতে না পারে বাঁধন। এভাবেই মালদা এবং মুর্শিদাবাদের পাহাগাতি, ফুলতলা, লালপুর, কমলপুর, ধুলিয়ান সীমান্তে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল দু'শর বেশি গরু।
আর এ অভিযোগে রানিনগর থানা এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। এছাড়াও এ ঘটনায় ২২৪টি গরু উদ্ধার করাহয়ে বলে দাবি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
আটককৃতরা হলেন, রাজশাহীর জাহিরুল ইসলাম ও মোহম্মদ ডালিম রেজা এবং চাঁপাইনবাবগঞ্জের মোহম্মদ রকিকে।
পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বন্যার পানি বেড়ে ফুঁসে উঠেছে গঙ্গা। আর এই সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় চোরাকারবারিরা কলা গাছের গুঁড়ির সাথে গরু বেধে বাংলাদেশের দিকে ভাসিয়ে দিচ্ছে। এদিকে সতর্ক অবস্থানে থেকে বিএসএফ চোরাচালান ঠেকাতে স্পিডবোট নিয়ে বেরিয়ে পড়ে।
বিএসএফ জানায়, এই দলটির সঙ্গে যোগ রয়েছে ভারতীয় দুই চোরাচালানী। তারা হলেন, রানিনগরের বিন্দা মণ্ডল, ইসলামপুরের মুর্তজা শেখ। তাদের ধরতে চলছে তল্লাশি-অভিযান। সূত্র: ইটিভি ভারত।
এসএম





