মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপসকে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করেছে বাল্টিমোর পুলিশ। আন্তর্জাতিক মিডিয়াগুলোর সংবাদানুযায়ী, ফেলপস যে রাস্তা দিয়ে গাড়িয়ে চালিয়ে যাচ্ছিলেন সেখানে সর্বোচ্চ গতিবেগের সীমা বেধে দেওয়া হয়েছে ঘন্টায় ৪৫ মাইল। কিন্তু ফেলপস ঘন্টায় ৮৪ মাইল বেগে গাড়ি চালাচ্ছিলেনে।

উল্লেখ্য, সাঁতারের বিশ্বে মাইকেল ফেলপস এক অনন্য নাম। অলিম্পিকের ইতিহাসে সর্বকালের সেরা সাঁতারু সে। মোট ২২টি অলিম্পিক স্বর্ণ পদক রয়েছে তার। এর মধ্যে বেইজিং অলিম্পিক আসরে ৮টি স্বর্ণ পদক জয়ের অনন্য রেকর্ডও তার দখলে।

এর আগেও ২০০৪ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন ফেলপস।

ঢাকা, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, জেএ