শ্রীলঙ্কায় ইস্টার সানডে উপলক্ষ্যে গির্জা ও বিলাসবহুল হোটেলে হামলার পরিপ্রেক্ষিতে জারি করা কারফিউ শিথিল করা হয়েছে।
সোমবার সকাল ৬টা থেকে এ শিথিল কার্যকর করা হয়।
শ্রীলঙ্কার পুলিশের এক কর্মকর্তা বরাত দিয়ে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি মিরর।
পুলিশ কর্মকর্তা জানান, সোমবার সকাল ৬টা থেকে কারফিউ শিথিল করা হয়েছে। তবে শহর ও ঘটনাস্থলজুড়ে নিরাপত্তাবাহিনীর উপস্থিতি থাকবে।
এর আগে রোববার ইস্টার সানডে উপলক্ষ্যে গির্জায় সমবেত হওয়া খ্রিস্টান ধর্মালম্বী ও ৪টি বিলাসবহুল হোটেলে বোমা হামলায় এখন পর্যন্ত ২৯০ জন নিহত হয়েছেন। আহত আছেন প্রায় ৫ শতাধিক।
এ হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করে নি।
জেড





