বউ পালিয়ে গেছে অন্য পুরুষের হাত ধরে? তবে, এর সমাধানও আছে। সমাধানটি (!) দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের পঞ্চায়েত। কিছুদিন আগে প্রদেশটির একটি গ্রামের বিবাহিতা এক মহিলা অন্য পুরুষের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে যান। তারপরই গ্রামে অবাধে 'ওয়াইফ সোয়াপিং'য়ের নির্দেশ দিল পঞ্চায়েত।
যে মহিলা পালিয়ে যান তার স্বামী পুলিশের কাছে অভিযোগ জানান। স্ত্রীকে খুঁজে বের করতে কোনও উৎসাহই দেখায়নি পুলিশ। এরপরই পঞ্চায়েতের দ্বারস্থ হন তিনি। সেখানেই তাকে ওয়াইফ সোয়াপিংয়ের পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ অভিযোগকারীর স্ত্রী যেই পুরুষের সঙ্গে ঘর ছেড়েছেন, তার স্ত্রীর সঙ্গেই অভিযোগকারীকে ঘর বাঁধার পরামর্শ দেয় পঞ্চায়েত। সেইসঙ্গে ওই মহিলাকে ১০,০০০ রুপি ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত।
অভিযোগকারী জানান, 'গত ৩ আগাস্ট তার স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে যায়। পঞ্চায়েত তাকে ওই পুরুষের স্ত্রীর সঙ্গে ঘর বাঁধার নির্দেশ দিয়েছে।' সূত্র: জি নিউজ
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





