থাইল্যান্ডের সরকার বিরোধীরা তাদের আন্দোলন বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে। নিরাপত্তা বাহিনী অবরুদ্ধ সরকারি সদর দপ্তরগুলোকে পুনরায় নিয়ন্ত্রণে নিতে অভিযান চালানোর একদিন পর অপর এক বিক্ষোভ স্থল থেকে প্রতিবাদকারীদের হঁটানোর প্রস্তুতির প্রাক্কালে শনিবার তারা এ ঘোষণা দেয়।
সরকার বিরোধীরা তিন মাসের বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। সরকার আন্দোলনকারীদের হঁটিয়ে অবরুদ্ধ সরকারি দপ্তরগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করতে চাচ্ছে।
জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান প্যারাড্রোন পাত্তানাতাবুত বার্তা সংস্থা এএফপিকে জানান, শনিবার প্রায় ১২শ’ পুলিশ সদস্য বিক্ষোভকারীদের দখলে থাকা রাজধানীর উত্তরাঞ্চলীয় এলাকা চ্যায়েং ওয়াত্তানার একটি সরকারি কমপ্লেক্স নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালাবে।
তিনি বলেন, ‘আমরা আলোচনার ওপর জোর দেবো। কিন্তু তা সফল হবে কিনা জানি না।’
কমপ্লেক্সটিতে মাত্র ১শ’ জনের মত বিক্ষোভকারী রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিক্ষোভকারীদের মধ্যে বেশ কিছু বৌদ্ধ সন্যাসীও রয়েছেন।
বিক্ষোভরত সন্যাসীদের নেতা লুয়াং পু বুদ্ধ ইরাসা জানান, ‘বিক্ষোভকারীরা হার মানবে না।’ সূত্র: এএফপি
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় থাই বিক্ষোভকারীদের