সুইজারল্যান্ডের জেনেভায় ইয়েমেনের শান্তি আলোচনা ভেঙে গেল। দেশটির নির্বাসিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে হুথিদের প্রতিনিধিরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন আল জাজিরাকে জানিয়েছেন যে তার প্রতিনিধি শান্তি আলোচনা ত্যাগ করার পরিকল্পনার করেছেন এবং শনিবার তিনি সৌদি আরবে ফিরে যাবেন।

ইয়াসিন বলেন, "এখন পর্যন্ত আমরা কোনো কিছু অর্জন করতে পারিনি। দুর্ভাগ্যবশতঃ হুথিরা কোনো বিষয় একমত হননি।"

তিনি আরো বলেন, "এই সময়ের মধ্যে কোনো উন্নতি হয়নি। আমরা কোনো প্রস্তাব পাইনি।"

ইয়াসিন অভিযোগ করেছেন যে হুথিদের প্রতিনিধিরা জেনেভার হোটেল থেকে বের হতে অস্বীকৃতি জানিয়েছেন।

জেডআই