কাশ্মিরে পাকিস্তানি সীমান্তে ভারতের হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের বিরোধী দলের নেতা তেহরিক ই ইনসাফেরর চেয়ারপার্সন ইমরান খান। তিনি বলেন, শুক্রবারের র‌্যালিতে মোদীকে এমন জবাব দেয়া হবে যা নওয়াজ শরীফ কখনো দিতে পারেনি।
তিনি বলেন, শুক্রবার রাওয়ানদিতে পূর্বনির্ধারিত র‌্যালি হবে এবং সারাদেশ থেকে মানুষ অংশগ্রহণ করবে। ইমরান বলেন, জেনারেল রাহিল দেশকে প্রতিনিধিত্ব করছেন, নওয়াজ শরীফের সেই যোগ্যতা নেই।’

তিনি আরো বলেন, যখনই দেশের উন্নতির কথা আসে তখনই বলা হয় দেশ হামলার মুখে। এখন সত্যি দেশ হামলার মুখে। সূত্র-ডন

এসএ