অস্ট্রেলিয়ার এডেলেইড প্রদেশের ইয়র্ক পেনিনসুলা অঞ্চলে সাগরে মাছ ধরতে গিয়ে হাঙ্গরের আক্রমণে মৃত্যুবরণ করেছেন ২৮ বছর বয়সী এক ব্যক্তি।লোকটিকে হাঙ্গর গিলে ফেলেছে কি না তা সঠিকভাবে জানা যায়নি। তবে ঘটনার পর থেকেই সে নিখোঁজ রয়েছে।
শনিবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তারা কয়েকজন বন্ধু মিলে বর্শা নিক্ষেপ করে মাছ ধরছিল এমন সময় হঠাৎ বিশাল একটি হাঙ্গর তেড়ে আসে এবং সবকিছু তছনছ করে দেয়। ঘটনার পর থেকেই এক বন্ধু নিখোঁজ হন। তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, বর্শা নিক্ষেপ করে গোল্ডস্মিথ উপকূল থেকে মাছ ধরার চেষ্টা করছিল। এমন সময় হঠাৎ করে বিরাট একটি হাঙ্গরের আক্রমণের মুখে পড়ে তারা। অন্যেরা তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন গোল্ডস্মিথ।
সার্জেন্ট মার্ক স্টুয়ার্ট জানিয়েছেন, তারা অভিজ্ঞ একটি জেলে দল। তারা পেনিনসুলায় বর্শা নিক্ষেপ করে মাছ ধরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছিল। আগামীকাল এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডেইলি মেইলের এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার সমুদ্র উপকূলে নির্বিঘ্নে সাঁতার কাটার জন্যে সেখান থেকে ৩ মিটারের বড় কোন সামুদ্রিক প্রাণি মেরে ফেলার নির্দেশ দিয়েছেন।
তবে বিরোধীরা বলেছেন, এটি কোন যৌক্তিক সিদ্ধান্ত হতে পারেনা। এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আন্তর্জাতিক
হাঙ্গরের শিকার মাছ শিকারী
অস্ট্রেলিয়ার এডেলেইড প্রদেশের ইয়র্ক পেনিনসুলা অঞ্চলে সাগরে মাছ ধরতে গিয়ে হাঙ্গরের আক্রমণে মৃত্যুবরণ করেছেন ২৮ বছর বয়সী এক ব্যক্তি।লোকটিকে হাঙ্গর গিলে ফেলেছে কি না তা সঠিকভাবে জানা যায়নি। তবে ঘটনার পর থেকেই সে নিখোঁজ রয়েছে।





