গ্রীসে নতুন অর্থ সয়াতার বিনিময়ে কিছু সংস্কারের পক্ষে দেশটির পার্লামেন্টে ব্যাপক ভোট পড়েছে। গতকাল গভীর রাত পর্যন্ত গ্রীসের পার্লামেন্টে এ নিয়ে বিতর্ক করেছেন দেশটির সাংসদরা এবং সর্বশেষ সংস্কার বিল পাস হয়। এই সংস্কার বিলে বেইলআউট এর পূর্নগঠন এবং বিচার বিভাগের কিছুটা সংস্কার আনার পরিকল্পনা করা হয়েছে।
সংস্কারের পক্ষে মোট ভোট পড়েছে ২৩০টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৬৩টি। গ্রীসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসের পরিকল্পনায় তার বিরোধীরায় তাকে ভোট দিয়েছেন।বিরোধীদল সিরিজা পার্টির মোট ৩১ জন সিপ্রাসকে ভোট দিয়েছেন। 
এদিকে পার্লামেন্টে সাংসদদের বিতর্ক চলাকালীন সময়ে বিক্ষোভ হয় পার্লামেন্টের বাইরে। এ সময় পুলিশের উপর পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
উল্লেখ্য, গ্রীসের ব্যাংকগুলোকে বাঁচাতে নগদ ঋণ সহায়তার পরিমাণ বাড়িয়ে নয়শ মিলিয়ন ইউরো করেছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক। অর্থ সহায়তার বিষয়ে ইয়োরোপীয় দেশগুলোর সাথে আবার আলাপ হবে শুক্রবার।
ইআর





