মেক্সিকোর সুপ্রিম কোর্ট বুধবার এক বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছে। দু’জনকে হত্যা করার দায়ে তিনি দীর্ঘ ২৩ বছর ধরে কারাগারে ছিলেন। এ মামলায় তাকে নির্যাতন করে তার জবানবন্দি আদায় করা হয়েছিল।

১৯৯২ সালে আলফনসো মার্টিন ডেল ক্যাম্পো ডডের বয়স যখন বিশের কোঠায় বছর তখন তার ৫০ বছরের সাজা হয়। বোন ও ভগ্নিপতিকে হত্যা করার দায়ে তাকে এ কারাদণ্ড দেয়া হয়।

সুপ্রিম কোর্ট জানায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছাড়া তার বিরুদ্ধে আদালতে আর কোন প্রমাণ ছিল না। পুলিশ নির্যাতন করে তার কাছ থেকে এ জবানবন্দি নেয় বলে জানা যায়। ফলে আদালত তাকে ছেড়ে দেয়ার এ নির্দেশ দেয়।

এ ধরনের জবানবন্দিমূলক স্বীকারোক্তি নিতে পুলিশ তাকে অমানবিক নির্যাতন করে। সে এ মামলার দায় স্বীকার না করা পর্যন্ত পুলিশ তার পেট ও মাথায় বারবার আঘাত করে।

এমএ