ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সুলেইমানি হত্যাকাণ্ডের পর তার বাড়িতে গিয়ে সান্তনা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি। শুক্রবার রাতে বাড়িতে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন তিনি।

নিহতের স্ত্রী ও সন্তানদের সাথে দেখা করে সর্বোচ্চ নেতা বলেন, জেনারেল সুলেইমানি এ পর্যন্ত বহু বার এমন অবস্থার মুখে পড়েছেন যে, তখনো তিনি শহীদ হয়ে যেতে পারতেন। তিনি আল্লাহর পথে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো কিছুকেই পরোয়া করতেন না।

আয়াতুল্লাহ খোমেনি বলেন, জেনারেল সুলেইমানির জিহাদ অনেক বড় ধরণের জিহাদ ছিল। আল্লাহ তাআলা তাকে মর্যাদাপূর্ণ শাহাদাত দান করেছেন। এটি আল্লাহ তাআলার বড় নিয়ামত। তিনি এই নিয়ামতের যোগ্য ছিলেন।

জেনারেল সুলেইমানির মেয়েকে উদ্দেশ্য করে সর্বোচ্চ নেতা বলেন, তোমার বাবার জন্য গোটা জাতি কাঁদছে। এটা হয়েছে ইখলাসের কারণে। জনগণ তোমার বাবার মর্যাদা উপলব্ধি করেছে। তার মধ্যে ইখলাস ছিল বলেই আজ মানুষ এভাবে তার জন্য শোক পালন করছে।

সর্বোচ্চ নেতা ছাড়াও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও দেশটির শীর্ষস্থানীয় নেতারা নিহতের পরিবারের সদস্যদের সাথে তার বাড়িতে গিয়ে দেখা করেছেন। সিএনএন।

এএইচ