ইন্দোনেশিয়ায় ১৮৯ যাত্রী নিয়ে সাগরে বিধ্বস্ত হওয়া বিমান বোয়িং ৭৩৭ থেকে ব্লাক বক্স উদ্ধার করেছে ডুবুরিরা্। আজ সকাল স্থানীয় সময় ১০ টার দিকে এটি উদ্ধার করা হয়।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিটির প্রধানের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে এএফপি।
তিনি জানান, আমরা ব্লাক বক্স উদ্ধার করতে সমর্থ হয়েছি। উদ্ধারের পর এটি জাহাজে করে নিয়ে আসা হয়েছে। তবে আমরা এখনো নিশ্চিত না এটি ব্লাক বক্সের কোন অংশ FDR (flight data recorder) নাকি CVR (cockpit voice recorder)।
গত সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সুমাত্রা দ্বীপের পাংকাল পিনাং শহরে যাওয়ার সময় বোয়িং ৭৩৭ বিমানটি ওড়ার ১৩ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে।
এর পরপরই উত্তর জাভা দ্বীপের কাছে বিধ্বস্ত হয়। ফ্লাইটটিতে ১৮১ জন যাত্রী নিয়ে মোট ১৮৯ জন ছিল । যাদের কেউ বেঁচে নেই।
সকাল ১০টার দিকে ব্লাক বক্স উদ্ধারকারী একজন স্থানীয় টেলিভিশন মেট্রো টিভিকে জানায়, ব্লাক বক্স শনাক্ত করতে অনেক সময় লেগেছে পাশাপাশি এটি সাগরের নিচে মাটির ভিতর ঢুকে গেছে। মাটি খুড়ে ব্লাক ব্ক্স উদ্ধার করা হয়।
স্বাভাবিকভাবে ব্লাক বক্সের মাধ্যমে বিমান বিধ্বস্ত হওয়ার সময় সর্বশেষ তথ্য সংগ্রহ করা থাকে। বিশেষ করে পাইলট কোন সমস্যায় পড়েছিল বা কি কারণে সমস্যা দেখা দিয়েছে সেটা জানা যায়।
জেড





