রোমানিয়ার সরকার রোববার জানায় তারা তাদের জরুরী সরকারি আদেশ প্রত্যাহার করতে যাচ্ছে। গত বুধবার রোমানিয়া সরকার একটি জরুরি সরকারি আদেশ জারি করে। ওই আদেশের অধীনে দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত কয়েক ডজন সরকারি কর্মকর্তাকে ছেড়ে দেয়ার সম্ভাবনা রয়েছে।

এই আদেশ জারির পরপরই রাজধানী বুখারেস্টসহ রোমানিয়ার বিভিন্ন শহরের রাজপথে গত ৪ দিন ধরেই লাখ লাখ মানুষের ভীড় জমে। সরকারবিরোধী বিক্ষোভে তারা পথে নেমেছেন বাঁশি, বিশাল বিশাল জাতীয় পতাকা এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতার পুতুল নিয়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী সোরিন গ্রিনডিয়ানু তার পক্ষের যারা দুর্নীতির দায়ে শাস্তি পেয়েছিল তাদের মুক্তি দেয়ার চেষ্টা করছেন।


সূত্র : আল-জাজিরা, বিবিসি