ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি পত্রিকার অফিসে হামলা চালিয়ে ১২জনকে হত্যা করার একদিন পর আরেকজন বন্দুকধারী হামলা চালিয়ে এক নারী পুলিশ সদস্যকে হত্যা করেছেন।
বৃহস্পতিবার প্যারিসের মুন্ট্রোগো নামক শহরতলীতে চালানো এই হামলায় আরো এক জনের অবস্থা আশঙ্কাজনক।
তবে এটা স্পষ্ট নয় যে, বুধবার 'চার্লি এবদো' পত্রিকা অফিসে হামলা চালানোর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা।
পত্রিকা অফিসের হামলার ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হামলায় জড়িত থাকার সন্দেহে চেরিফ ও সাঈদ কৌয়াচির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে তৃতীয় এক জন আত্মসমর্পণ করেছেন।
এই ঘটনায় জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে ফ্রান্স।
জেডআই





