নার্স প্রীতি রাঠি ওপর অ্যাসিড হামলাকারী অঙ্কুর লাল পানোয়ারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ভারতের বিশেষ মহিলা আদালত।

২০১৩ সালের মে মাসে ২৩ বছরের প্রীতির ওপর অ্যাসিড হামলা হয়। এই হামলার ফলে মাল্টিপল অর্গান ফেলিওরে মারা যান দিল্লির বাসিন্দা প্রীতি।

ঘটনার এক বছর পর গ্রেপ্তার হয় অঙ্কুর পানোয়ার।

জানা যায়, ট্রেনে চড়ে মুম্বই পৌঁছানোর পর প্রীতির মুখে অ্যাসিড ঢেলে পালায় অঙ্কুর। হামলার কারণ ছিল প্রীতির ক্যারিয়ারের অগ্রগতি। কারণ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অশ্বিনী হাসপাতালে নার্সিংয়ের চাকরি পেয়েছিলেন প্রীতি। এটাই হোটেল ম্যানেজমেন্ট স্নাতক অঙ্কুর মেনে নিতে পারেননি।

অঙ্কুশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) এবং ৩২৬বি (অ্যাসিড হামলা) ধরায় দোষী সাব্যস্ত করা হয়।

অঙ্কুশের এখনও দাবি, তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।

২০১৩ সাল থেকে অ্যাসিড হামলাকে বিশেষ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়। তবে দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অ্যাসিড বিক্রিতে লাগাম টানা যায় নি।

এফএফ