লেবাননের একটি সামরিক আদালত শুক্রবার দেশটির সাবেক তথ্যমন্ত্রী মিশেল সামাহাকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এক বিচারিক সূত্র জানায়, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’চালানোর প্রচেষ্টার দায়ে তাকে এই সাজা দেয়া হয়েছে।
সামাহা সিরিয়ার নিরাপত্তা সার্ভিসের সহায়তায় লেবাননের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে বিস্ফোরক পরিবহনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
এমই





