আমেরিকার টেক্সাসে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, হত্যার পর কিশোরীর মরদেহটিকে বিকৃত করে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
ঘটনাটি ঘটিয়েছে ১৬ ও ১৭ বছর বয়সী দুই কিশোর। পুলিশ তাদেরকে আটক করেছে। তারা জানিয়েছে, শয়তানকে (ডেভিল) 'খুশি' করতেই এ কাজ করা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি টেক্সাসের একটি খালি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটায় কিশোর দুটি। তবে, করিয়ান সেরভান্তেস নামের এই কিশোরীর মরদেহটি গত শনিবার উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পরদিনই কিশোর দুটিকে আটক করা হয়।
কিশোর দুটি জানিয়েছে, তারা ধর্ষণের পর করিয়ানের লাশ বিকৃত করে ফেলে। এরপর তারা এতে ক্রুশের আকৃতিতে রুপান্তর করে। এবং অবশেষে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করে।
আদালতে তারা আরো জানিয়েছে, তারা তাদের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। আর আত্মা বিক্রি সংক্রান্ত 'চুক্তি'র আওতায় তারা এ কাজটি করেছে।
প্রসিকিউটর জানিয়েছেন, এই ঘটনার মাধ্যমে আমেরিকায় শয়তানের আরাধনার অস্তিত্ব পাওয়া গেল। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]
আন্তর্জাতিক
ধর্ষণের পর হত্যা, অতপর শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ