এক বাংলাদেশীকে বেদম প্রহার করেছে আরেক বাংলাদেশী। মাত্র কুয়েতে ১০ দিরহামের জন্য এ ঘটনা ঘটে বলে জানাযায়। এতে প্রহৃত বাংলাদেশীর হাতের আঙ্গুল ভেঙ্গে গেছে। এছাড়া মারাত্মক আহত হয়েছেন তিনি।
প্রহৃত বাংলাদেশী পুলিশের কাছে অভিযোগ করেছেন। পুলিশ প্রহারকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত বাংলাদেশী পুলিশকে বলেছেন, সে আমার ১০ দিরহাম চুরি করেছে। তাই তাকে প্রহার করেছি।
পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য এ মামলাটি পাঠানো হয়েছে পাবলিক প্রসিকিউটরদের কাছে। এ রিপোর্ট দিয়েছে অনলাইন কুয়েত টাইমস। এতে ওই দুই বাংলাদেশীর নাম, ঠিকানা প্রকাশ করা হয় নি।
নাজিব





