ফ্রান্সের রাজধানী প্যারিসে গত বছরের নভেম্বরে চালানো হামলার মূলহোতা মোহাম্মদ আব্রিনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বেলজিয়াম গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ধারণা করা হচ্ছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসলসে সাম্প্রতিক হামলায় যে লোকটিতে সাদা কোট ও টুপি পরিহিত অবস্থায় দেখা গেছে সে লোকটাই আটককৃত আব্রিনি। ২২ মার্চ ব্রাসেলস বিমান বন্দরে আইএসের হামলার আগ মূহুর্তে ওই লোকটির হেঁটে যাওয়ার দৃশ্য সিসি ক্যামেরায় দেখা যায়।

উল্লেখ্য, ব্রাসেলসের দুটি স্থানে ওই হামলায় ৩২ জন লোক নিহত হয়। এছাড়া গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে আইএসের হামলায় ১৩০ জন নিহত হয়েছিল।

এমবি