৪ গ্রামবাসীকে হত্যার অভিযোগে আটক ৩ সিংহকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে । ভারতের গুজরাটের এক আদালতে অভিনব এ বিচারের রায় দেয়া হয়।

এর আগে মানুষ হত্যার জন্য সন্দেহভাজন ১৮ সিংহকে আটক করা হয়। তাদেরকে রাখা হয় খাঁচার ভিতর। কারণ সেই সময় তাদের বিচার চলছিল। অবশেষে দীর্ঘ বৈজ্ঞানিক পরীক্ষার পর দেওয়া হল এ রায়। ঘোষণা হল সাজা। ১৮ সন্দেহভাজনের মধ্যে ৩ সিংহকে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ড।

সাধারণ মানুষের উপর হামলা ও তাদের হত্যার অপরাধে দিন কয়েক আগে গুজরাটের গির অরণ্যভুমি থেকে ১৮টি সিংহকে বন্দি করে বনদপ্তর।

এরপর বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আর এই তিন সিংহকে দোষী সাব্যস্ত করা হয়। সাজাপ্রাপ্ত হয় তারা। রাজ্যের জুনাগড়ের সক্করবাগ চিড়িয়াখানায় এই ৩ নরখাদক সিংহকে আজীবন সাজা কাটাতে হবে। বাকি ১৫টি সিংহকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
জেড