নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের নাইজারের সীমন্তবর্তী একটি গ্রামে বোকো হারামের হামলায় মারা গেছেন ১৫ গ্রামবাসী। আহত হয়েছেন আরও ৪ জন।
স্টেট টেলিভিশন শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, সীমান্তবর্তী গ্রামে বৃহস্পতিবার রাতে ওই হামলা চালায় বোকো হারামের সদস্যরা। তারা ১৫ গ্রামবাসীকে হত্যা করে। এ ছাড়া ২২টি বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা।
গাড়ি বা সাঁজোয়া বহর নিয়ে রাতে গ্রামে প্রবেশ না করে, পায়ে হেঁটে ওই গ্রামে প্রবেশ করে তারা। এ ব্যাপারে সরকারি কর্মকর্তা হাসান আর্ডো বলেন, গ্রামে আমরা ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। ১৫ জনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। জ্বালিয়ে দিয়েছে ঘর-বাড়ি ও মিল।
কেএইচ





