ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি তার শাসনামলে যৌন কেলেংকারিসহ একাধিক কারণে বিতর্কিত ছিলেন। সম্প্রতি, ২০০৭ সালের নির্বাচনে জয়লাভের পেছনে নিজ প্রভাব খাটানো ও মুয়াম্মার গাদ্দাফির কাছ বিপুল পরিমাণ অর্তগ্রহণের মামলার কারণে আবার বিতর্কিত হয়েছেন তিনি। তার বিরুদ্ধে এ মামলাকে তিনি সাজানো ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন।

এই দফায় তাকে পুলিশী জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। পরবর্তীতে, এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, কোন ধরনের বেআইনী কাজের সঙ্গে তার কোন সংশ্লিষ্টতা নেই। আরও জানান, ‘অদ্ভুত’ এ মামলার উদ্দেশ্য, তাকে রাজনৈতিকভাবে হয়রানির শিকার করা ও তার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করা।

মঙ্গলবার পুলিশের মুখোমুখি এই রাষ্ট্রপতি ফরাসী ইতিহাসের প্রথম রাষ্ট্রপতি, যাকে পুলিশের জিজ্ঞাসাঘরে নেয়া হলো। আগামী ২০১৭ সালে নিকোলাস সারকোজির আবারও রাষ্ট্রপতি পদের জন্যে প্রতিযোগিতা করার কথা রয়েছে। তার ‍পূর্বে এ ধরনের ‘বিড়ম্বনা’ তাকে প্রতিযোগিতার দৌড়ে অনেকটাই পিছিয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ