কঙ্গোতে অভ্যন্তরীণ সশস্ত্র মিলিশিয়া গোষ্টি 'কামুইনা সাপুমিলিশিয়ার' সাথে সরকার পন্থীদের গৃহযুদ্ধে এ পর্যন্ত ৬০ শিশুসহ অন্তত ২৫০ জন নিহত হয়েছে। এ হত্যাযজ্ঞ কঙ্গোর কাসাই এলাকায় সংগঠিত হয়।

মার্চ মাসে শুরু হওয়া এই হত্যাকাণ্ডে শুধু মিলিশিয়া গোষ্ঠি ছাড়াও সরকার-পন্থি সশস্ত্র গোষ্ঠী বানা মুরার হাতেও কিছু মানুষ নিহত হয়েছে।

জাতিগত শুদ্বি অভিযান আখ্যা দিয়ে জাতিসংঘ এ বিষয়ে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রা’দ আল-হুসেইন এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছেন।

প্রাণ বাঁচাতে কঙ্গোর কাসাই এলাকা থেকে প্রতিবেশী দেশ অ্যাঙ্গোলায় পালিয়ে যাওয়া শরণার্থীদের দেয়া সাক্ষ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

জাতিসংঘ ধারণা করছে, কঙ্গোর কাসাই এলাকায় অন্তত ৮০টি গণকবর রয়েছে। কঙ্গোর গৃহযুদ্ধের কারণে অন্তত ১৩ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হয়েছে। এ ছাড়া, ৪০ হাজারেরও বেশি মানুষ প্রতিবেশী দেশ অ্যাঙ্গোলায় পালিয়ে গেছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার তার প্রতিবেদনে এ ধরনের জাতি নিধনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যবস্থা নেয়ার জন্য কঙ্গো সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র ত্যাগ করে শান্তির প্রতি ফিরে আসারও আহ্বান জানান।
জেড