পাকিস্তানে আরও ২২ জনের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য জেল প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার এই নির্দেশ দেয়া হয়েছে। এই ২২ জনকেই সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্ত রহিত করার পর থেকে এ নিয়ে ৮৫ জনের মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। তাদের প্রাণভিক্ষাও নাকচ করা হয়েছে। ফলে, আজ শুক্রবার রাতেই কার্যকর হতে পারে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড। খবর পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের।

গত ১৬ ডিসেম্বর পেশোয়ারের একটি স্কুলে তালেবান হামলায় ১৩২ শিশুসহ ১৪২ জন নিহত হওয়ার ঘটনার পর মৃত্যুদণ্ড রহিতের বিষয়টি বাতিল করে দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

এর আগে সামরিক আদালতে ৬ জনকে মৃত্যুদণ্ড দেয়ার আদেশে স্বাক্ষর করেছেন সেনা প্রধান জেনারেল রাহিল শরীফ।

এমএ