ইউরোপিয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে শরণার্থী আশ্রয়প্রার্থীর সংখ্যা দ্বিগুণ হয়ে ১২ লাখ ছাড়িয়েছে। এমনটি জানিয়েছেন ইউরোপিয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।
শরণার্থী সঙ্কট নিয়ন্ত্রণে শুক্রবার সফররত ডোনাল্ড টাস্কের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ানের বৈঠকের পর এ তথ্য জানানো হয়।
২০১৫ সালের উপর চালানো প্রতিবেদনের বরাত দিয়ে টাস্ক আরো জানান, সবচেয়ে বেশি তিন লাখ ৬৩ হাজার আশ্রয়প্রার্থী সিরিয় নাগরিক। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তান ও ইরাক।
প্রতিবেদনে বলা হয়, ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে তুরস্ক হয়ে প্রতিদিন ইউরোপের দেশগুলোতে ঢোকার চেষ্টা করছে দু’হাজার শরণার্থী।
এসএম





