নিউ ইয়র্ক: ওয়াশিংটনের গোয়েন্দা তৎপরতা কমাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ- এইচআরডব্লিউ। সেই সঙ্গে,বিশ্বের মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাতেও ওবামার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গত ১৬ জানুয়ারি এইচআরডব্লিউ মার্কিন গোয়েন্দা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ সংশোধনীর আহ্বান জানিয়ে ওবামার প্রতি এ চিঠি পাঠায়। এরপর দিন গোয়েন্দা ততপরতায় ধারাবাহিক পরিবর্তন নিয়ে ভাষণ দেন বারাক ওবামা।
চিঠিতে উল্লেখ করা হয়,“আমেরিকা ও এর বাইরে সব মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে তার কথা ও কাজে তার অবস্থান পরিষ্কার করতে হবে।”
এ ছাড়া,আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের টেলিফোনালাপে আড়িপাতা বন্ধ করা, অনলাইনে সুরক্ষা নিশ্চিত করা ও মার্কিন গোয়েন্দা কর্মসূচীকে স্বচ্ছ করতেও আহ্বান জানায় এইচআরডব্লিউ।
চলতি মাসের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও মার্কিন প্রেসিডেন্টের প্রতি এক খোলা চিঠি পাঠিয়েছিল। চিঠিতে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই-এর গোয়েন্দা তৎুপরতায় সংশোধনীসহ মানবাধিকারকে আমেরিকার জাতীয় নীতির কেন্দ্রীয় বিষয়বস্তু করার আহ্বান জানায়। সূত্র: আইআরআইবি
আন্তর্জাতিক
গোয়েন্দা তৎপরতা কমাতে আমেরিকার প্রতি এইচআরডব্লিউ'র আহ্বান