গত ৬ দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ জনে। মঙ্গলবার থেকে চলা এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি।
এদিকে ইসরায়েলি নৌবাহিনীর সেনারা গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শনিবার রাতে স্থল হামলা চালায়। ইসরায়েলের রাষ্ট্রীয় রেডিও রবিবার সকালে এই খবর নিশ্চিত করে।
গাজাভিত্তিক ইসলামী সংগঠন হামাসের বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এটাই প্রথম স্থল হামলা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরও বিমান হামলা অব্যাহত রাখার পাশাপাশি স্থল হামলা চালালো ইসরায়েল। শনিবার এক বিবৃতিতে ইসরায়েল ও গাজা উপত্যকার ফিলিস্তিনিদের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সূত্র: বিবিসি।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)// টিআই





