ইরাকে বন্দুকধারীদের এক ভয়াবহ হামলায় অন্তত ১৫ জন সৈন্য নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ইরাকের নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন অনলাইন।
ডন জানিয়েছে, মঙ্গলবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের হামাম আল-আলিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, নিনেভেহ প্রদেশের ওই এলাকাটিতে একটি তেল পাইপলাইনের দায়িত্বে নিয়োজিত থাকার সময় সৈন্যদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই ১৫ জন সৈন্য নিহত হন।
তবে, কে বা কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে দেশটিতে সাম্প্রতিক সময়ের জাতিগত সহিংসতার ফলেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]