ফ্রান্সের নিস শহরে বৃহস্পতিবার (১৪ জুলাই) জনতার ওপর সন্ত্রাসী ট্রাক-হামলা চালিয়ে কমপক্ষে ৮০ জন নিরীহ শিশু ও নারী-পুরুষকে হত্যাকারী ট্রাকচালকের পরিচয় জানা গেছে।

সে তিউনিসীয় বংশোদ্ভূত। একই সঙ্গে সে ফ্রান্স ও তিউনিসিয়ার দ্বৈত নাগরিক (ডুয়াল সিটিজেনশিপ)। তার বয়স ৩১ বছর। সে নিস শহরেরই বাসিন্দা। বিএফএম টিভি পুলিশের বরাতে আন্তর্জাতিক একটি সংবাদসংস্থার দেওয়া তথ্য থেকে একথা জানিয়েছে।

ভয়াবহ সন্ত্রাসী হামলাকারী ওই চালকের মৃতদেহের পাশেই পড়ে থাকা একটি আইডি কার্ডে দেওয়া তথ্য থেকে চালকের পরিচয় শনাক্ত করা হয়।

এই নৃশংস হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৮০ জন নিরীহ নারী-পুরুষ ও শিশু নিহত হয়েছে।

জেড