জীবন্ত আগ্নেয়গিরি- দাউ দাউ করে জ্বলছে আগুন। বহু উপরে হেলিকপ্টারে বসেও লাল দগদগে আগুন দেখা যাচ্ছে। সেই সঙ্গে আগ্নেগিরি থেকে ভেসে আসা ধোঁয়াও স্পষ্ট দেখা যাচ্ছে। হেলিকপ্টারে বসে এ দৃশ্য দেখলে এমনিতেই বুক হিম হয়ে আসে। আর যদি সেই আগ্নেয়গিরির ওপর কিছুক্ষণ ভাসমান অবস্থায় থাকার কথা আসে তাহলেতো কোনো কথাই নেই।
তবে এ সাহসী কাজটি করেছেন ইতালির এক তরুণী। তার নাম রবার্তা মাসিনো। পেশায় তিনি একজন মডেল। উঁচু পাহাড় থেকে কিংবা হেলিকপ্টার থেকে প্যারস্যুট পরে ঝাপ দেওয়া তার শখ। সম্প্রতি চিলির জীবন্ত আগ্নেয়গিরি ভিল্লারিকাকে ওপর থেকে দেখার জন্য হেলিকপ্টার থেকে ঝাপ দিয়েছিলেন তিনি। উইংস্যুট পরিহিত মাসিনো বেশ কিছুক্ষণ জীবন্ত আগ্নেয়গিরিটির ওপর ভেসে ছিলেন।
তার সঙ্গী ছিলেন আরো দুজন। অ্যাকশন ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ‘গোপ্রো’ তাদের নতুন ক্যামেরা বিজ্ঞাপনে সেই ভিডিওটি ব্যবহার করেছে।
ফেসুবক পেজে নিজের সেই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে মাসিনো বলেন, আমরা আগুনের তাপ অনুভব করছিলাম। আগুনের শোঁ শোঁ আওয়াজ এবং ধোঁয়াও অনুভব করছিলাম।
এফএফ





