মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারককে দুর্নীতির দায়ে এর আগে দেয়া কারাদণ্ড বাতিল করে দিয়েছে দেশটির একটি আদালত। এ বিষয়ে পুনর্বিচারেরও নির্দেশ দেয়া হয়েছে। মুবরাকের বিরুদ্ধে এই একটি মাত্র মামলাই এখনও বাকী রয়েছে।

প্রেসিডেন্ট প্রাসাদ রক্ষণাবেক্ষণের খাত থেকে এক কোটি ৪০ লাখ ডলার সমপরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে মে মাসে মিশরেরএকটি নিম্ন আদালত মুবারককে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল।

এ বিষয়ে মুবারকের আইনজীবী ফরিদ আল-দিব বলেছেন, তার মক্কেল এরই মধ্যে তিন বছর জেল খেটেছেন। তিনি এখন মুক্তি পাবেন।

এই মামলায় মুবারকের দুই ছেলেকেও চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। তবে আগের দেয়া কারা দণ্ডাদেশ বাতিল হওয়ার পর মুবরাককে এখন মুক্তি দেয়া যাবে কিনা সে বিষয়ে আজ আদালত কিছু বলেনি। তেহরান রেডিও

ইআর