[b]মস্কো:[/b] রাশিয়ার রাজধানী মস্কোর একটি স্কুলের জিম্মি হওয়া ২০ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তবে, বন্দুকধারীর গুলিতে একজন শিক্ষক ও পুলিশ অফিসার নিহত হয়েছেন। বন্দুকধারীকে নিরস্ত্র করা হয়েছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391421091.jpg[/img]
বিবিসি জানিয়েছে, সোমবার সকালে স্কুলটির ভিতরে ঢুকে পড়ে ওই বন্দুকধারী। বন্দুকধারী ব্যক্তি ওই স্কুলেরই এক শিক্ষার্থীর বাবা বলে ধারণা করা হচ্ছে।
জিম্মি ঘটনার পর পরই পুলিশ সেখানে ছুটে যায়। কিন্তু পুলিশ দেখে তাদের উপর গুলিবর্ষণ করে ওই বন্দুকধারী। এ সময় গুলিতে এক জীববিজ্ঞানের একজন শিক্ষক ও একজন পুলিশ অফিসার আহত হন। এ ছাড়া, আরো একজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছেন।
তবে, কেন বা কী উদ্দেশ্যে জিম্মির এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। স্কুলটির পরিচয় হিসেবে কেবল এর নাম্বার ২৬৩ জানানো হয়েছে। সূত্র: বিবিসি
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ