একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে ইন্দোনেশিয়া। কয়েকদিন আগেও আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে উৎপন্ন সুনামিতে নিহত হয়েছে পাঁচ শতাধিক। আর সর্বশেষ দেশটির জাভা দ্বীপে ভূমিধসে এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় ১৫ জন।
পূর্ব জাভা দ্বীপের মূল ভূখণ্ডের পাহাড়ী অঞ্চল শিরনারেস্মি গ্রামে সোমবার সূর্যাস্তরের পরপরই এই ভূমিধস হয়। যেখানে প্রায় ৩০ বাড়ি মাটির নিচে চাপা পড়ে।
ইন্দোনেশিয়ার ন্যাশানাল ডিফেন্স মিটিগেশন এজেন্সির মুখপাত্র সুতোপো পুরও নাগরোহো জানান, ভূমিধসে প্রায় অর্ধশতাধিক মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে বর্তমানে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।
শতাধিক পুলিশ, উদ্ধারকর্মী এবং স্থানীয় বাসিন্দা মিলে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ক্রমাগত বৃষ্টির কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে বলে সরকারিভাবে জানানো হয়।
জেড





