ঘূর্ণিঝড় ফণী'র ভয়াবহ আঘাতে ঝুকিপূর্ণ হওয়ায় কলকাতা বিমানবন্দরে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩টা থেকে পরবর্তীর ঘোষণা আগ পর্যন্ত সব ফ্লাইট বন্ধ থাকবে জানালেন কলকাতা বিমানবন্দরের পরিচালক কৌশিক ভট্টাচার্য।
এদিকে ভারতের ওড়িশায় প্রায় ২০০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূণিঝড় 'ফণী'। এতে হতাহতের খবর নিশ্চিত না করা গেলেও স্থানীয় সংবাদ মাধ্যমে এ পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর প্রকাশ করে।
ঘূণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে আঘান হানতে পারে পশ্চিমবঙ্গে। পাশাপাশি আজ রাতে আঘাত হানতে পারে বাংলাদেশে।
জেড





