ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরের সকল সরকারি অফিস ও ১৯৬ টি স্কুল আজ থেকে খুলছে। সেইসঙ্গে বিভিন্ন ধরনের বিধিনিষেধও শিথিল করা হবে। কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।
শ্রীনগরের ডেপুটি কমিশনার বলেন, শ্রীনগরের ৯০০ স্কুলের মধ্যে আজ থেকে ১৯৬ টি খুলবে। তিনি আরও বলেন, আমরা কিছু জায়গার নিরাপত্তা পর্যালোচনা করে সেখানকার স্কুল খুলতেছি। আমরা শিক্ষার্থীদের অভিভাবকদের আহ্বান জানাচ্ছি তারা যেন তাদের সন্তানদের স্কুলে পাঠায়।
কাশ্মীরের মুখ্যসচিব রোহিত কানসল বলেন, গত শনিবার কাশ্মীরের ৩৫ থানায় বিধিনিষেধ শিথিল করা হয়। রবিবার তা বাড়িয়ে করা হয় ৫০। এতে কোনও জায়গা থেকে কোনও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, কাশ্মীর উপত্যকায় ল্যান্ডলাইন পরিষেবা সম্পূর্ণ চালু করতে পুরোদমে কাজ করে চলেছে বিএসএনএল।
রবিবার জম্মুতে ফের বন্ধ করে দেওয়া হয় মোবাইলের ২জি পরিষেবা। চালু করা হয় বিধিনিষেধ।
প্রশাসনের দাবি, ফোন চালু হতেই জম্মুর বিভিন্ন এলাকায় গুজব ছড়াতে থাকে। ভুয়া খবরে মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একথা মাথা রেখেই বন্ধ করে দেওয়া হয় ২জি পরিষেবা। তবে শিগগিরই তা আবার চালু করা হবে বলে জানানো হয়।
জেড





